ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের(৪৫) বাড়িতে ধারালো অস্ত্রের মুখে চেতনা নাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল।
সোমবার (১৫ ডিসেম্বর ) গভীর ভোর রাতে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা খান বাড়ি মৃত ইসমাইল খানের ছেলে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান(৪৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ত্রিশাল থানা অভিযোগ সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা এলাকার সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে প্রবাসে থাকেন। বাড়িতে উনার স্ত্রী,সন্তান ছাড়া আর কেউ থাকেন না।
ভুক্তভোগী প্রবাসী ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেয়া ও তাদের শাস্তির দাবী জানাই।
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়ির আশেপাশের লোকজন নাজমুল, মানিক ও রত্না বলেন, আমরা ভোর রাতে প্রবাসী ছাইফুল ইসলাম খানের ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রীলের গেইটের তালাসহ ছিটকিনি কাটা এবং তাদের ঘরের ভিতরে ও বাহিরে বেশ কিছু লাকেজ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে এবং আলমারির ড্রায়ার ভাঙ্গা। প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে স্ত্রী সন্তানের জন্য যা সোনাদানা এনেছিলেন সবকিছু ডাকাতদল নিয়ে গেছে। এ পরিবারটি আজ পথে বসে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করার ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান(৪৫) মুঠোফোনে বলেন, আমি শেষ হয়ে গেছি আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করেন। আমার মেয়েদের বিয়ের জন্য আনা ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করে দেন। আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। আমার জন্য একটা কিছু করুন প্লিজ।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী