ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কার্পাসডাঙ্গায় সোনালী ‘এজেন্ট ব্যাংকিং’ আউটলেটর শুভ উদ্বোধন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২৩ রাত ৮:১৫

সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে ২০ শে ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের প্রাণকেন্দ্র জামাল মার্কেটের ২য় তলায় এ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কাটেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মাহফুজুর রহমান মঞ্জু, তিনি বলেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নাম দেওয়া ব্যাংক হল সোনালী ব্যাংক, তার স্বপ্নের সোনালী ব্যাংক এখন বাংলাদেশের গেজেটেড ভূক্ত প্রথম শ্রেনীর ব্যাংক, দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা গ্রাম হবে শহর, আজ গ্রাম প্রায় শহরে রুপান্তরিত হয়ে গেছে, তারই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক এখন মানুষের দৌরগোড়ায়!  সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।  প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা সদর সার্কেল আনিসুরজ্জামান লালন, অক্সফোর্ড সোলার টেকনোলজি লিঃ ও শাপলা টিভি বাংলার চেয়ারম্যান মুফতি  বনী ইয়ামিনের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ, স্বাগতম বক্তব্য রাখেন দামুড়হুদা শাখা সোনালী ব্যাংক ম্যানেজার রিপন আহমেদ,রাফিদ সীডস কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম বিশ্বাস, জাহিদুল ইসলাম মুকুল, ফয়সাল, আশাদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব সকল সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় আওয়ামী গণ্যমান্য ব্যক্তিবর্গ।, এছাড়া সোনালী এজেন্ট ব্যাংকিং পরিচালক হিসাবে বক্তব্য রাখেন , মোছাঃ শাহানাজ ইয়ামিন, তিনি  বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী এজেন্ট ব্যাংকিং এর সঙ্গে লেনদেন বজায় রাখার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান