ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে জেলা পরিষদ কর্তৃক অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ৪:৩৮
২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা পরিষদ কর্তৃক চলাচলে অক্ষম ৫৮ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং চিলমারী ও রাজারহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের জন্য দুইটি মিনি অটো জেনারেটর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে এগারো টায় জেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব হুইল চেয়ার এবং অটো জেনারেটর বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি বোস ও কোষাধ্যক্ষ অসীম কুমার, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, সিভিল সার্জন ডাঃ মন্জুর এ মুর্শেদ, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মিনহাজুল ইসলাম আইয়ুব, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, মাসুদা ডেইজি, শিউলী বেগমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাফর আলী বলেন, শারীরিক প্রতিবন্ধীতার কারণে যারা চলাচল করতে পারেন না এমন ৫৮ জন প্রতিবন্ধীকে জেলা পরিষদের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করা হলো যাতে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন এবং মানসিকভাবে কিছুটা হলেও স্বস্তিবোধ করেন। এছাড়াও চিকিৎসা সেবা নিশ্চিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে চিলমারী ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অপারেশন থিয়েটারের জন্যও দুইটি মিনি অটো জেনারেটর প্রদান করা হলো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।
 
 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন