উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী গ্রন্থমেলা শুরু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা-২০২৩ আট আনার জীবনের আলো' কেনা প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধে নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর এ কে এম কামরুল আরেফিন, উল্লাপাড়া উপজেলা কমিশনার (ভূমি) ইসরাত জাহান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জমান পান্না, বিবলী ইসলাম কবিতা প্রমূখ।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উপজেলার প্রাথমিক ও মাধ্যামিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা চাঁদার অর্থে গঠিত আলো ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর উপজেলা পরিষন চত্বরে এই গ্রন্থমেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের চাঁদার অর্থে মেলা পরিচালিত হয়। এ বছর মেলার ৫০ টিরও বেশি স্টল এসেছে। এই গ্রন্থমেলায় প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সাংস্কৃতিক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিবারের ন্যায় এবারও প্রকাশিত হবে শিক্ষার্থীদের লেখা স্মরণিকা ফাগুনের আবাহন'। আগামী ২৭ ফেব্রুয়ারী মেলার সমাপনী দিন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
Link Copied