"ভাষা আন্দোলনে লালমনিরহাট" ভাষা সৈনিক আব্দুল কাদের ভাষানীর হাতে তুলে দিলেন লেখক ফেরদৌসী বেগম বিউটি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে লালমনিরহাটের আদিতমারীতে ৩ দিন ব্যাপী কবি মেলা, কবিতা প্রদর্শনী, আবৃত্তি,দেয়াল পত্রিকা,চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে "ভাষা আন্দোলনে লালমনিরহাট" নামের একটি গবেষণা মূলক বই উপস্থিত ভাষা সৈনিক লালমনিরহাটের আব্দুল কাদের ভাষানীর হাতে তুলে দিয়েছেন বইটির লেখক বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।
মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান।উদ্ভোদন অনুষ্ঠানের আলোচনা সভায় ভাষা আন্দোলন নিয়ে লেখা গবেষণা মূলক এ(ভাষা আন্দোলনে লালমনিরহাট) বইটি উপস্থিত ভাষাসৈনিক আব্দুল কাদের ভাষানীর হাতে তুলে দেন বইয়ের লেখক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি" প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাংলা ভাষা,ভাষা আন্দোলন এবং স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন।
এসময় বক্তারা ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আলোচনা করে এসব আন্দোলনে অবদান রাখা সকল সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উপস্থিত শিক্ষার্থীসহ সকলকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত সকল বিষয়ের সত্য ইতিহাস পড়া,জানা ও সঠিক আদর্শ ধারণ করে আগামীর পথ চলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের বাংলা,রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের আয়োজনে অধ্যক্ষ সুদান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাষাসৈনিক আব্দুল কাদের ভাসানী,বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি,কবি ড.শাশ্বত কুমার ভট্টাচার্য,আদিতমারি উপজেলা আঃ লীগের সাঃ সম্পাদক রফিকুল আলম,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর আলী,কবি মনজুরুল হক,মাখন লাল দাস,জেলা আঃলীগের উপ প্রচার সম্পাদক মেহেদী হাসান,বিভিন্ন স্থান থেকে আসা কবি, সাহিত্যিক,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied