ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লিটল এনজেলস টিউটোরিয়াল এর সাংস্কৃতিক অনুষ্ঠান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২১-২-২০২৩ বিকাল ৬:১২

রাজধানীর ডেমরায় লিটল এঞ্জেলস টিউটোরিয়াল এ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি ২০২৩ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান। ৭০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী হাবিবুর রহমান হাবু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আমানুল্লাহ বেপারী।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেব স্বীকৃতি পেয়েছে। সেদিনকে স্মরণীয় করে রাখতে লিটল এনজেলস টিউটোরিয়াল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এ উপলক্ষে কবিতা রচনা, প্রবন্ধ লিখন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিষয়ের ওপর প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্তদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করা হয়।

   এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর চারদিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে।

এমএসএম / এমএসএম

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন