ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে : ভারতীয় হাই কমিশনার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ১:১
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানতে দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন বলতে পারছি না। আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। শুক্রবার (২৩ জুলাই) সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে তিনি এসব কথা বলেন।
 
বিক্রম দোরাইস্বামী বলেন, করোনাকালীন গত এক বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে করোনার মধ্যেও আমরা বাণিজ্য অব্যাহত রাখত পারব।
 
তিনি আরো বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে উভয় দেশকে এখনো সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও করোনার বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব।
 
এ সময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।
 
এর আগে গত ১৮ জুলাই হাইকমিশনার বিক্রম দোরাস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক দেশে যান।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা