মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে ময়মনসিংহের ত্রিশালে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, আমারই ভাই-ভাতিজারা সম্পত্তির লোভে আমার পরিবারের উপর মামলা-হামলা করায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। আমার সহোদর আজিজুর রহমান ও আতাউর রহমান পৈত্রিক সম্পত্তি বেদখল করে রেখেছে। গত ১৪ অক্টোবর তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার বড় ছেলে, পুত্রবধূ ও আমার স্ত্রীর উপর অতর্কিত হামলা করলে আহত অবস্থায় আমার এক ছেলেকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়। অথচ ওইদিনই উল্টো আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে।
একজন মুক্তিযোদ্ধা হয়েও পরিবারের উপর হামলার ঘটনায় কোন সহয়তা পাননি বলেও তিনি অভিযোগ করেন। তারা প্রকাশ্যে দা লাঠি নিয়ে ঘুরাফেরা করে ও আমার সন্তানদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমূখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত