ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে হেরোইন সহ নারী কারবারি আটক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-২-২০২৩ বিকাল ৫:৭
সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী ৪০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
 
বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ২১ ফেব্রুয়ারী রাত ৮.৫০ মি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডিমভাংগা মাদারপুর এলাকায় অপারেশন পরিচালনা করে ৪০০ গ্রাম হেরোইন সহ ঐ এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে এবং মৃত মাসুদ রানা'র স্ত্রী মোসাঃ এলিনা বেগম (২৯) কে গ্রেফতার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পেরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডিমভাংগা মাদারপুর গ্রামের মাদক ব্যবসায়ী এলিনা বেগমের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য মজুদ রয়েছে। সংবাদ পাওয়া মাত্রই র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং বাড়ীর চারদিক ঘেরাও করার পর বাড়ির ভিতরের গেট খুলে পালানোর চেষ্টার সময় নারী র‌্যাব সদস্যের সাহায্যে সহায়তায় তাকে হাতে নাতে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ