বালাগঞ্জে জনসমর্থন ও প্রচারণায় একধাপ এগিয়ে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব
বালাগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নের পথসভা ও উঠান বৈঠক যেন জনসভায় পরিণত হচ্ছে। দিন-রাত এগুলো নিয়ে ব্যস্ত ওয়ার্ড থেকে শুরু করে উপজেলার নেতৃবৃন্দ। জনমনে এ যেন নতুন এক আশার সঞ্চয়। হাবিবুর রহমান হাবিবের মুখের একটি বাক্য শোনার জন্য মানুষ মৃত্যুপুরী করোনাকে তোয়াক্কা না করে মানুষের ঢল পড়েছে পথসভায় ও গণসংযোগে। এতিম হাবিবের মুখে মা ও বাবা ডাক শুনে মনটাই দেয়ার ইচ্ছা জাগে অত্র এলাকার মানুষের। সেদিন এক জনসভায় হাবিব নিজের মৃত মা-বাবার কথা মনে করে ভাষণে কাঁদলেন, কাঁদালেন সকলকে। বলছি সিলেট-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর কথা।
বালাগঞ্জে যদিও গ্রুপিং রাজনীতি রয়েছে। কিন্তু এই উপনির্বাচনে দুই গ্রুপের নেতাকর্মীরা এটা যেনো নিজেদের নির্বাচনের মতো আলিঙ্গন করছেন। এমনও জানা যায়, হাবিবুর রহমান হাবিব রাজনীতিতে বা বয়সে আমাদের ছোট ভাইয়ের মতো। তার বিজয় সুনিশ্চিত করতে কোনো গ্রুপিং নয় বরং বড় ভাই হিসেবে আমাদের দায়িত্ব আমাদের ভাইকে সংসদে নিয়ে পৌঁছানোর।
বালাগঞ্জে উপজেলা, ইউপি ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন মাঠ ছাড়ছেন। নির্বাচনটা যদিও উপনির্বাচন কিন্তু জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা এবং দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড়ে সরকার পরিবর্তন তথা জাতীয় সংসদ নির্বাচন মনে হচ্ছে। উপজেলার প্রতিটি মহল্লায় উঠান বৈঠকে নেতাকর্মীরা আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরছেন মানুষের সামনে প্রতিনিয়ত।
অনুৃসন্ধানে দেখা যায়, অনেক প্রার্থী মিথ্যা পরোচনা দিয়ে মানুষকে পথসভায় হাজির করলেও পরে খারাপ ভাষায় গালমন্দ করে বেরিয়ে যান। জাতির দুর্যোগময় দুঃসময়ে চাল দেয়ার নাম করে অর্ধশতাধিক মানুষের হাজিরা দেখালেও পরবর্তীতে গরিব, অসহায়দের সাথে প্রতারণা করা হয়।
অন্য অনুৃসন্ধানে দেখা যায়, নৌকার প্রার্থী হাবিব বলেন, মিথ্যা পরোচনা দিয়ে কাউকে ঠকাতে চাই না। আপনারা আমার বাবা-মা ও ভাই-বোনের মতো। কোনো সন্তান তার মা-বাবাকে ঠকিয়ে, কোনো ভাই তার ভাই-বোনকে ঠকিয়ে ভালো কিছু আশা করতে পারে না। এজন্য আমি মিথ্যা আশা দিয়ে সংসদে যেতে যাই না।
প্রসঙ্গত, আওয়ামী লীগের মিত্রদল জাপা বালাগঞ্জ নীরব ভূমিকা রাখলেও সমীক্ষায় দেখা যায়, মহাজোট অংশ নয় বিএনপি। তবে গোপনে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরীকে যদিও বিএনপি থেকে সদ্য বহিষ্কার করা হয়েছে। তবে দলের আনুগত্য না মেনে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন শফি চৌধুরীর জন্য।
উল্লেখ্য, দক্ষিণ সুরমায় বিএনপির দুইজন ও ফেঞ্চুগঞ্জে এক জন নেতাকর্মীকে সাংগঠনিক ভাবে শোকজ করা হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাটে ১০ মামলার ওয়ারেন্টের আসামী গ্রেফতার
জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করেন: মাশুক
কমলগঞ্জে শিক্ষার্থী মীমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন
নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি দুর্ঘটনা: চালক নিহত
মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড
পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা, চলাচলে জনদূর্ভোগ
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ: দস্যু আতঙ্ক নিয়েই সাগরে নামছেন শরণখোলার জেলেরা
মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, মোবাইল কোর্টে ৪ মাসের কারাদণ্ড
বালাগঞ্জ সরকারি কলেজে উজ্জীবন প্রকাশনা উৎসব
মুরাদনগরে গ্রাম আদালতগুলো সক্রিয় করতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারছেন কৃষকরা
গোদাগাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ১, আহত ১
নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Link Copied