ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে হাসপাতাল কর্মচারীর লাশ উদ্ধার আটক-৫


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২২-২-২০২৩ বিকাল ৫:১৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত নতুন সেবা নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে গতকাল বুধবার সকালে জহিরুল ইসলাম (৪০) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃত জহিরুল ইসলাম উপজেলার কান্দারগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে গতকাল বুধবার সকালে নিহতের স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ মিছিল করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে বিচারের দাবি জানান। এসময় হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। জহিরুলকে হাত-পাঁ বেঁধে হত্যার অভিযোগে ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল মালিক মনিরুল ইসলাম, ম্যানেজার মুস্তাফিজুর রহমান, ডাঃ নাজমুল আলম, আক্তারুজ্জামান ও মিন্টু মিয়া নামে ৫ জনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। 
নিহতের স্বজনরা জানান, জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত নতুন সেবা নামে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তার কাজ শেষ হলে হাসপাতালের ভেতরে একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরের দিন বুধবার সকালে হাসপাতাল থেকে মুঠোফোনে জহিরুলের স্বজনদের জানানো হয় সে মারা গেছে। খবর পেয়ে জহিরুলের স্বজনরা দ্রুত হাসপাতালে এসে দেখেন তার মৃত দেহ শয়ন কক্ষের মেঝেতে পড়ে রয়েছে। এছাড়া তার হাত পায়ে ইনজেকশন পুশ করার কয়েকটি দাগ রয়েছে ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তের ছাপ পড়েছে। নিহত জহিরুলের বাবা আবুল হোসেন জানান, সকাল ১০টা দিকে হাসপাতাল থেকে তাকে ফোনে জানানো হয় তার ছেলে মারা গেছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে এসে তিনি দেখেন হাসপাতালের মেজেতে তার ছেলের লাশ পড়ে আছে হাতে পায়ে রক্তের দাগ রয়েছে। জহিরুলের বাবার দাবি তার ছেলেকে হত্যা করে লাশ ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রতিদিনের ন্যায় জহিরুল তার কাজ শেষ হলে তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। তাকে ডাকতে গেলে কোন সারা শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখেন সে অজ্ঞান অবস্থায় ঘুমিয়ে আছে। পরে তাকে সুস্থ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে পরিক্ষা নিরিক্ষা করে দেখেন সে মারা গেছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ জানান, সোনারগাঁ নতুন সেবা হাসপাতালে এক কর্মচারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট আসলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। 

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন