শ্রীমঙ্গলে কালনী ট্রেন থেকে থেকে গলাকাটা হরিণ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালনী ট্রেন থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী ট্রেনের ইঞ্জিন রুমের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করা হয়।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালনী ট্রেন থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী ট্রেনের ইঞ্জিন রুমের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে হরিণটি আহত হয়েছে। পরে দুর্বৃত্তরা হরিণটি হত্যা করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তবে ট্রেনের ভেতর ওই বস্তা দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘আমরা ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি, প্রাণীটিকে ধারলো কোনো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।’
মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, লাউয়াছড়ার পাশের চা–বাগানে মাঝেমধ্যে হরিণ ঘুরে বেড়াতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সেখান থেকেই প্রাণী ধরে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে তদন্ত চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মৃত হরিণটি মাটিচাপা দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত