রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৬৪
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ২৪ জন এবং রাজশাহী জেলা পুলিশ ৪০ জনকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি ও জেলা পুলিশের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১০ জন, তানোর থানা ১০ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৬ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৬ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৩০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। বাগমারা থানা পুলিশ রেজাউল করিম(৫২) কে ৬৫০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা থেকে সাহিন আলী(৩৫) কে ১কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied