ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ধারাবাহিক অভিযান


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৪:৫

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে প্রায় ছয় শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সন্ধা রাত পর্যন্ত আশুলিয়ার মধ্যে ও উত্তর চারাবাগ এলাকা এবং গৌরিপুরের একাংশ মিলে প্রায় দুই তিন কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক বাসা বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়েছে। এবিষয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যাবস্থাপক আবু সাদত মোঃ সায়েম সাংবাদিকদের বলেন সারাদেশ ব্যাপি গ্যাস লাইনে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ধারা বাহিক অভিযানের অংশ হিসাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ সংযোগের খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ চারাবাগ ও গৌরীপুরে গ্যাস বিচ্ছিন্নের আভিযানে চালানো হয়। সরকারী গ্যাস বেআইনী ভাবে ব্যবহার কারীদের বিচার ও শাস্তির আওতায় আনতে ঢাকা জেলা প্রসাশক এর নির্বহী ম্যাজিষ্ট্রেট তানজিলা আক্তার ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। অবৈধ সংযোগ নেয়ায় এলাকার বেশ কয়েকজন বাড়ি মালিক ও তাদের সহযোগিদের প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।  এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মোঃ সায়েম উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান ও আব্দুল মান্নানসহ তিতাসের  কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অভিযানের সময় অনাকাক্ষিত ঘটনা এড়াতে পুলিশ পরিদর্শক    (ওসি )শহিদুল ইসলাম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিলো। 

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান