পুঠিয়ায় ৩ দিন ব্যাপী বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব শুরু
রাজশাহী জেলার পুঠিয়ায় ৩ দিন ব্যাপী ‘অমর একুশের বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পুঠিয়া শাখা সংসদের আয়োজনে বিকেলে পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (পি, এন) মাঠে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
পরে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্যে হিরা বাচ্চু বলেন, আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচিয়ে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন তা বর্তমান সরকার বাস্তবায়নে কাজ করছে।
এদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য যে কোন দেশের চেয়ে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ। নতুন প্রজন্মের মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতির প্রসার ঘটাতে হবে। বর্তমানে সারাদেশে সাংস্কৃতিককর্মী, শিল্পী কলা-কুশলীসহ এই অঙ্গনের উন্নয়নে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ্ পিএএ, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন প্রমুখ।
উদ্বোধনের পর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পুঠিয়া শাখা সংসদের সভাপতি সারোয়ার হোসেন শান্তি’র সভাপতিত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে যোগ দেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বই মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব কমিটির সহ-সম্পাদক মফিজুল ইসলাম (ডলার) জানান, প্রথমবারের মতো আমাদের এই আয়োজন। আয়োজনের এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব। বইমেলার সঙ্গে আমরা যুক্ত করেছি লোকজ সাংস্কৃতিক উৎসবের, যা আগত পাঠক ও দর্শকদের ভিন্ন মাত্রা দিয়েছে। আর শিল্পীদের বিভিন্ন নান্দনিক পরিবেশনার মাধ্যমে সাজানো হয়েছে এই উৎসবের অনুষ্ঠানমালা।
আলোচনা সভা শেষে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ গান ও গম্ভীরা পরিবেশিত হয়।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
Link Copied