ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

লাউয়াছড়ার মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়া একজন রেলের কর্মচারী


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৪-২-২০২৩ রাত ৮:১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ভেতর থেকে গলাকাটা হরিণ উদ্ধারের পর থেকে ফেসবুকে মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। ওই ছবিতে থাকা এক যুবকের পরিচয় পাওয়া গেছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, লাউয়াছড়ার মাগুরছড়াসংলগ্ন এলাকায় রেললাইনের পাশ দিয়ে এক ব্যক্তি কাস্তে হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। ওই যুবকের নাম সোহেল। তিনি রেলের গণপূর্ত বিভাগের মেকানিক। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের দুই কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ছবিতে দেখা যাওয়া অন্য যুবকদের পরিচয় পাওয়া যায়নি।

 এর আগে গত বুধবার সকালে কালনী ট্রেনের ইঞ্জিনরুমের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় একটি মৃত মায়া হরিণ উদ্ধার করা হয়। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। পরিবেশবাদীরা ছবিটি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। পরিবেশবাদী ও বন বিভাগের দাবি, ভাইরাল হওয়া ছবির হরিণটি পরে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, লাউয়াছড়ার মাগুরছড়াসংলগ্ন এলাকায় রেললাইনের পাশ দিয়ে এক ব্যক্তি কাস্তে হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। তাঁর পেছনে আরও ছয়জন হাঁটছেন। এর মধ্যে দুজন মিলে একটি মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন। মৃত হরিণ ঝুলিয়ে নিয়ে যাওয়ার ওই ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের পরিচয়ের ব্যাপারে রেলওয়ের কোনো কর্মকর্তা প্রকাশ্যে বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের দুই কর্মকর্তা  বলেন, ছবিতে কাস্তে হাতে থাকা ওই ব্যক্তির নাম সোহেল। তিনি রেলওয়ের শ্রীমঙ্গল থেকে শমসেরনগর এলাকায় দায়িত্ব পালন করেন। তাঁকে সবাই ‘সোহেল মিস্ত্রি’ নামে চেনেন।

এদিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও ভানুগাছ রেলওয়ে স্টেশনের কয়েকজন কর্মচারী বলেন, গত বুধবার ভানুগাছ থেকে সকাল ৮টা ২৮ মিনিটে কালনী ট্রেনটি ছাড়ে। সকাল ৮টা ৫৪ মিনিটে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়। স্বাভাবিকভাবে ভানুগাছ থেকে শ্রীমঙ্গলে যেতে ২০ মিনিট লাগলেও বুধবার ২৬ মিনিট সময় লেগেছিল।

ওই ট্রেনের যাত্রী সন্তুশ দাস বলেন, তিনি কুলাউড়া থেকে ট্রেনে উঠেছিলেন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী