আগামীকাল রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশ
প্রায় আড়াই বছর পর আবারও রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি । ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলটির সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই বর্ণিল সাজে সেজে উঠেছে শিক্ষা নগরী রাজশাহী।
আগামীকাল ২৫ ফেব্রুয়ারি দুপুর দুইটায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
সমাবেশকে কেন্দ্র করে বদলে গেছে রেশম নগরীর চিত্র। পুরো শহরজুড়েই করা হয়েছে সাজসজ্জা। লাল রঙের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেওয়াল লিখন, আলোকসজ্জা ও তোরণ নির্মাণসহ সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লাগানো হয়েছে কাস্তে হাতুড়ি সম্বলিত ছোট ছোট লাল রঙের পতাকা। চলছে মাইকিংসহ প্রচার-প্রচারণাও।
সমাবেশ সফল করতে গত ১০ দিন ধরে ব্যস্ত সময় পার করেছেন রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা। ব্যস্ততা গড়িয়েছে থানা ও ওয়ার্ড পর্যন্ত। একই ধারায় কাজ করছে বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা কমিটিগুলোও। সমাবেশের সঙ্গে জনগণকে ওতপ্রোতভাবে জড়িত করার লক্ষ্যে প্রতিদিনই চলছে দলীয় প্রচার পত্র বিতরণ কর্মসূচী।
করোনা মহামারীর দীর্ঘ সময় পর সমাবেশ হতে যাওয়ায় অনেকটাই চাঙ্গা ও সক্রিয় হয়েছেন ওয়ার্কার্স পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা। মূল দলের সঙ্গে তাল মিলিয়ে বন্ধু সংগঠন- যুবমেত্রী, নারী মুক্তি সংসদ, শ্রমিক ফেডারেশনসহ ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে কাজ করছেন।
এ ব্যাপারে মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বলেন, সমাবেশ সফল করতে জেলা, মহানগর ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পুরো শহরকে পোস্টার, ফেস্টুন, তোরণ ও লাল পতাকা দিয়ে সাজানো হয়েছে। গত ১০ দিন ধরে এই কর্মযজ্ঞ চলছে। সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীর মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ওয়ার্কার্স পার্টির সমাবেশ লাল পতাকার জনসমুদ্রে পরিণত হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের অনেকেই রাজশাহীতে অনস্থান করছেন।
মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু বলেন, বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা উজ্জীবিত ও উৎফুল্ল। সমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওয়ার্কার্স পার্টি যেহেতু জনগণের পার্টি, সেহেতু বিশ্বাস করি; সমাবেশে দলীয় নেতাকর্মীদের থেকে সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ঘটবে এবং সমাবেশ ঐতিহাসিক সমাবেশে পরিনত হবে।
এদিকে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নগরীর একটি রেস্তোরায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকসুর সাবেক ভিপি জননেতা ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, ওয়ার্কার্স পার্টি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতেই মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে জাতীয় রাজনীতির প্রসঙ্গ যেমন আসবে, তেমন রাজশাহীর মানুষের কথাও উঠে আসবে। আমি যেহেতু এলাকার জনপ্রতিনিধি ; সেহেতু রাজশাহীর মানুষের জন্য কি করতে পেরেছি, আগামীতে কি করতে পারি; সেসব বিষয়ও স্থান পাবে সমাবেশে। আগামী নির্বাচন, জাতীয় ও স্থানীয় রাজনীতি, আগামী দিনে রাজশাহীর উন্নয়ন-সম্ভাবনাসহ উত্তরাঞ্চলে জঙ্গিবাদ, মৌলবাদবিরোধী সংগ্রাম এবং অসাম্প্রদায়িক ও মু্ক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে দলের সমাবেশে জনতার ঢল নামবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এমপি ফজলে হোসেন বাদশা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied