ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জয়পাড়া পূর্ব বাজার নির্বাচন আগামীকাল


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৪-২-২০২৩ রাত ৮:২২
ঢাকার দোহার উপজেলার পৌরসভার জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির নির্বাচন জমে উঠেছে। আগামীকাল শনিবারের নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদের প্রার্থীরা চালাচ্ছে প্রচার প্রচারণা। তবে এবার এই বাজারে তিনটি সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পরে নির্বাচন হচ্ছে বাকি গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হয়েছে। 
 
সকাল থেকেই প্রার্থীদের গণসংযোগ শুরু হয়। আগামীকাল শনিবারের  নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন দোকানে দোকানে সেই সাথে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। বাজার উন্নয়ন, যানজটের নিরসনসহ ইত্যাদি গঠনে প্রার্থীরা দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।  এরি মধ্যে বেশ কয়েকবার বসাও হয়েছে সমঝোতার জন্য কিন্তু প্রার্থীরা তা মেনে নেননি। 
 
জানা যায় জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির নির্বাচনে সভাপতি পদে দুইজন লড়বে। একজন মানিক মাহমুদ বাই সাইকেল মার্কায় তিনি এর আগে এই বাজারে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করেন জয়যুক্ত হন এবং তিনি ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সাথে জড়িত। অন্য জন্য রুবেল বেপারি ছাতা মার্কা নিয়ে নির্বাচন করছে তিনি রাজনৈতিক দল বিএনপির সাথে জড়িত তিনি এর আগে এই বাজারে সেক্রেটারি পদে নির্বাচন করে পরাজিত হন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির ভোটার তিনি বলেন, এই নির্বাচনে দুই জনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে। এই বাজারের নির্বাচনের অন্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তারাও সমঝোতার মধ্যেমেই হয়েছে। 
 
তবে এ বিষয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি  মো: হাকিম বলেন, আমার যে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম ছিল আমি তাকে নির্বাচনের জন্য বলেছিলাম কিন্তু তিনি তার ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছে। 
 
জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির তথ্য মতে,  এই বাজারে মোট ভোটার সংখ্যা ৩৯৫ জন।  আগামীকাল শনিবার  সকাল ১০ টা থেকে বিকাল  ৩ টা পর্যন্ত জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে  বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। 
 
এবার জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির নির্বাচনে সভাপতি পদে ২ জন,কোষাধ্যক্ষ পদে ২ জন ও সাংগঠনিক পদে ২ জন নির্বাচনে লড়াই করবে।
এছাড়া সহ-সভাপতি,সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদকসহ অন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হন।
 
প্রচারণা চালানোর সময় একাধিক প্রার্থীর সাথে  কথা হলে তারা জানান, নির্বাচিত হলে তারা বাজারের উন্নয়নে  একসাথে  কাজ করে যাবেন। বাজারে যানজট ও অটো রিকশা নিয়ন্ত্রণে বাজারের সবাইকে নিয়েই সমাধান করবেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির