দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন ইউএনও রোকসানা মিতা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। আজ শনিবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার প্রাণী সম্পদ বিভাগকে বাংলাদেশে খুবই শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। সরকার এই বিভাগকে অনেক সাহায্য সহযোগিতা করছেন। আত্মকর্মসংস্থান হিসাবে প্রাণী সম্পদ এখন বাংলাদেশে খুবই গুরুত্ব বহন করে। আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে অপরিহার্য ভূমিকা পালন করে প্রাণী সম্পদ বিভাগ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় অফিসার হারুন অর রসিদ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত