মান্দায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যাবস্হাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২৩ এর উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মহির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভাইস গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: বেনজির আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর -এ- আলম সিদ্দিকী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স, মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শিক্ষক আতিকুর রহমান, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।
প্রদর্শনীতে ৩৭ টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। পরে অংশগ্রহণকারী সেরা ১৫ টি স্টলকে পুরস্কৃত করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে