ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর থেকে দুই শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ধানি জমি থেকে সায়মন নামে এক শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউপির নর্দাপাড়া এলাকা থেকে শিশুটির মৃতদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাদল মিয়ার ছেলে ও সুহিলপুর আলমপাড়া গ্রামের একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সকালে সায়মন তার বাবার সাথে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর সায়মন তার বাবাকে জানায় সে বাড়িতে চলে যাবে। এরপর সে বাড়ির দিকে রওনা দেয়। প্রায় এক ঘণ্টা পর শিশুটির বাবা বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে সে বাড়ি পৌঁছায়নি। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুজির পর বাড়ির পাশে ধানি জমিতে তার মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সদর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম জানান, শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এরং এর সাথে জড়িতদের গ্রেপ্তারের পক্রিয়া চলছে।
এদিকে আজ সকালে ব্রাক্ষণবাড়িযার বিজয়নগরে নিখোঁজের পাঁচ দিন পর তাছিমা আক্তার (৬) নামে এক শিশুর লাশ চান্দুরা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied