ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বানিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে গাজর


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-২-২০২৩ বিকাল ৭:২৩

লালমনিরহাটের আবহাওয়া ও মাটি গাজর চাষের জন্য বেশ উপযোগী। এছাড়া অন্যান্য ফসলের তুলনায় তুলনামূলক রোগবালাইমুক্ত হওয়ায় গাজর চাষে সাফল্য পেয়েছেন মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের হাজারও কৃষক। খরচ কম, লাভও বেশি বেশি ধীরে ধীরে বাড়ছে চাষীর সংখ্যাও। গাজর চাষ করে আগামী দিনগুলো যাতে ভালোভাবে চলে যায় তার স্বপ্ন দেখছেন তারা।

চলতি মৌসুমে এসব এলাকায় প্রায় ৩০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে গাজরের চাষ করা হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছেম।এছাড়া গাজর চাষ করে স্বাবলম্বী হচ্ছেন জেলার বিভিন্ন স্থানের অনেক কৃষক।

শহরের উত্তর সাপটানা এলাকার গাজর চাষি মৃণাল চন্দ্র রায় জানান, গাজর চাষে ব্যয় কম হওয়ায় এ বছর তিনি এক একর জমিতে গাজর চাষ করেছেন। চাষকৃত জমিতে সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। তবে বাজার চাহিদা ও ফলন ভালো হওয়ায় খরচ মিটিয়ে লক্ষাধিক টাকা আয় আসার সম্ভাবনা রয়েছে। কৃষক বুলু মিয়া বলেন, গাজর চাষ করতে তেমন খরচ নেই বললেই চলে। তবে নিজেদের গোবর থাকলে জমিতে প্রয়োগ করে গাজরের বাম্পার ফলন পাওয়া সম্ভব। গাজর চাষে সার্বিক সহযোগিতা করেছেন কৃষি বিভাগ। ধারণা করছি, প্রায় ৫০ হাজার টাকা গাজর বিক্রি করতে পারব। খরচ হয়েছে প্রায় ৭ হাজার টাকা।
 
কৃষক ও কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জানা যায়, একবার চাষে করে কমপক্ষে ৩ দফা গাজর উৎপাদন করা যায়। এ ছাড়া গাজর গাছের ডালপালা গবাদি পশুর খাবার হিসেবেও বেশ চাহিদা রয়েছে। আর এর শিকড়গুলো জৈবসার হিসেবে ব্যবহার হয়ে থাকে। মোগলহাট ইউনিয়নের মধ্যে কাকেয়া টেপা, ভাটিবাড়ী, কোদালখাতা, ফুলগাছে গাজরের আবাদ বেশি হচ্ছে। গাজরসহ শীতকালীন সবজি চাষে কৃষকরা ঋণ সহায়তা আর পরামর্শ পেলে আরও বেশি উৎপাদন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।
 
কৃষি সম্প্রসারণ অধিদফতর লালমনিরহাটের উপপরিচালক হামিদুর রহমান বলেন, গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেগুলো ত্বককে ব্রণ থেকে রক্ষা করে। এমনকি ব্রণ আক্রান্ত জায়গায় গাজরের রস লাগালেও উপশম হয়। গাজরের চাষ বাড়াতে কৃষি বিভাগ কাজ করছে। এ বছর জেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে গাজর চাষ হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার