জুড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলার হরিরামপুর সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে মেলায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে, হাবিবুর রহমান ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মো: হাবিবুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, নতুন-নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণি সম্পাদের গুরুত্ব আরোপ করে আজ দেশেব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব এবং একটি স্মার্ট বাংলাদেশ তৈরী করতে এটি ব্যাপক ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশ ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে আমরা এখনো পিছিয়ে আছি। যেসব এলাকায় দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই সেখানে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। খামারিরা যাতে প্রক্রিয়াজাত কেন্দ্রের মাধ্যমে দুধের ন্যায্য মূল্য পান। তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মুরগি এবং গবাদি পশুর খাদ্যের দাম বেড়েছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। করোনাকালীন সময়ে ডেইরি ও পোল্ট্রি খামারীদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রায় ৮০০ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না। পণ্য আমদানির উপর নির্ভরতা কমিয়ে আনতে হলে আমাদেরকে ক্ষেতে খামারে উৎপাদন বাড়াতে হবে। মন্ত্রী খামারিদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রাণিসম্পদ দপ্তরকে নির্দেশ দেন। উক্ত প্রদর্শনীতে ৩৫ টি স্টলে খামারিরা গরু, মহিষ, ছাগল ও গৃহপালিত প্রাণী নিয়ে আসেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ট খামারিদের পুরস্কৃত করা হয়।
এ প্রদর্শনীতে ৩৫ টি স্টলে খামারিরা গরু, মহিষ, ছাগল ও গৃহপালিত প্রাণী নিয়ে আসেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন