পানি শোধনাগার নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ে শুরু ও শেষ করার দাবি
রাজশাহীতে ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ে শুরু ও শেষ করা এবং ওয়াসার বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবি জানিয়ে মতবিনিময় সভা করেছে জনউদ্যোগ রাজশাহী।রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় নগরীর আলুপট্টি মুক্তিযুদ্ধ পাঠাগারের জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট কার্যালয়ে জনউদ্যোগ রাজশাহীর আয়োজনে ও আইইডি'র সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিগত কয়েকবছর যাবৎ রাজশাহীর সমতল ভূমির ভূ-গর্ভস্থ পানির স্তর বিভিন্ন জায়গায় দেড় ফুট, কোন কোন জায়গায় আড়াই ফুট পর্যন্ত নেমে যাচ্ছে। যা এ অঞ্চলের কৃষি ও আবহাওয়ার জন্য হুমকি স্বরুপ। জানা যায়, রাজশাহী জেলার তানোর উপজেলার বাধাইড় আমনুরা জংশন এলাকায় ভূ-গর্ভস্থ পানির স্তর (২.৫) ফুট নেমে গেছে।
এ অবস্থা থেকে পরিত্রানের জন্য কৃষি ও আবহাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমানো ও ভূ-উপরিস্থ পানির ব্যবহারের ওপর গুরুত্ব দেন। এরই প্রেক্ষিতে এবছর ভূ-উপরিস্থ প্রাকৃতিক পানি যেমন নদী ও বৃষ্টির পানি ইত্যাদি কৃষি ও প্রাত্যহিক জীবনে ব্যবহার্য করার জন্য শোধনাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে চীনের একটি রাষ্ট্রয়াত্ব ডেভেলপমেন্ট ব্যাংক ২৭০০ কোটি টাকা এবং বাকি ১৮০০ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে। অনুমোদিত এ প্রকল্পটি ৪ মাস শেষ করার জন্য রাজশাহী ওয়াসা'কে দেয়া হয়েছে। তারা প্রকল্প অনুমোদন হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন'কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ'র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, শিক্ষক নেতা সন্তোষ কুমার, সাংস্কৃতিক কর্মী খালেদা কেয়া, সিনিয়র সিটিজেন শান্তি রঞ্জন ভৌমিক প্রমুখ।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
Link Copied