দামুড়হুদা উপজেলা বালাইনাশক বিক্রেতা এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বালাইনাশক এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ২০২৩ আজ রবিবার বেলা আড়াই টায় শিবনগর ডিসি ইকোপার্ক চুড়াইভাতি চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা - ২ আসনের সাংসদ হাজী আলী আজগর টগর, তিনি বলেন আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, কৃষকরাই অর্থনীতির চালিকা শক্তি, সুতরাং কৃষকদের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, একাজটি সম্ভব হয়েছে আমাদের কৃষকদেরকে সঠিক সময়ে কৃষি উপকরণ , সার,বীজ, বালাই নাশক, জ্বালানি সঠিক সময়ে সরবরাহের কারণে, আপনার যারা কৃষি উপকণ ও বালাইনাশক ব্যাবসায়ের সাথে জড়িত আছেন, আপনারা সবসময় কৃষকের স্বার্থকে গুরুত্ব দেবন। তাহলে দেশ বাঁচবে, অর্থনীতি বাঁচবে।
চুয়াডাঙ্গা কৃর্ষিসম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিভাসচন্দ্র সাহার সভাপতিত্বে
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ করিম বিশ্বাস, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক শেখ হাতেম, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহ দপ্তর সম্পাদক ইমরান হোসেনসহ, উপজেলার সকল বালাইনাশক ডিলার ও রিটেইলারবৃন্দ, শেষে সকল ডিলার ও রিটেইলারদের কুইজ প্রতিযোগিতা, গান, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied