দারুত তাকওয়া লি"তাহফিজিল কুরআনিল কারীমের পাগড়ী-সনদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
আনোয়ারা উপজেলা বটতলী ইউনিয়নে দারুত তাকওয়া লি তাহফিজিল কুরআনিল কারীম এর হিফয সমাপনী ৩৩ জন ছাত্রদের পাগড়ী-সনদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭) ফেব্রুয়ারি সকালে মাদরাসা হলরুম প্রাঙ্গণে মাদরাসা পরিচালক হাফেজ মুহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দীন সওদাগর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসাইন,পশ্চিমচাল ইসলামিয়া কামিল(এম.এ) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম,মাওলানা আবুল কালাম,চাতুরী ওয়ান মাবিয়া সিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী,নেজাম উদ্দীন সওদাগর, জাহাঙ্গীর সওদাগর,সাবের আহমেদ,সাংবাদিক মহিউদ্দীন মনজুর প্রমুখ।অতিথিরা নিজ হাতে বিদায়ী ছাত্রদেরকে পাগড়ী-সনদ প্রদান করেন।
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কামরুদ্দীন বলেন,দীর্ঘ নয় বছর আগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে এই বছর ৩৩ জন ছাত্র কুরাআনে হাফেজ হয়ে তাদেরকে আজকে বিদায় দেওয়া হয়েছে।বিগত নয় বছরে এই পর্যন্ত ১০৮ জন ছাত্র এই প্রতিষ্ঠান থেকে কুরআন হিফয শেষ করেছেন।সকল বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সু-স্বাস্থ্য কামনা করি।
অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি মাওলানা আবুল কালামের মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল এবং সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied