ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু, যুবক গ্রেফতার


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ২:২৬

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বনরূপা সড়কের মাথায় যুবকের ছুরিকাঘাতে এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। এঘটনায় স্থানীয়রা এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত রোববার রাত সাড়ে আটটার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত তানজিলা আক্তার, গাজীপুরের চান্দনা চৌরাস্তা বনরুপা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের মেয়ে । তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন জানান, তানজিলা আক্তার রোববার কারখানার কাজ শেষে রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফিরছিলেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা বনরুপা সড়ক হয়ে বাসায় ফিরছিলেন। পথে ওই যুবক তার গতিরোধ করে। তাদের মধ্যে ধস্তধস্তির এক পর্যায়ে যুবক ওই তরুণীকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে গিয়ে পোশাককর্মীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার জাহান বলেন, এঘটনায় স্থানীয় লোকজন এক যুবককে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে। আইনানুগ ব্যবস্থা প্রকীয়াধীন বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন