ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মাস পেরিয়ে গেলেও আড়ালে খোকনের মৃত্যু রহস্য


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ৩:২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে খোকন নামের এক যুবকের মরদেহ উদ্ধারের এক মাস পেরিয়ে গেলেও তার মৃত্যু রহস্য উন্মোচন করতে পারে নি দেবীগঞ্জ থানা পুলিশ। এ নিয়ে খোকনের পরিবার ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ২৫ জানুয়ারি ( বুধবার) সকালে উপজেলার পৌর সদরের নতুন বন্দর এলাকায় বাড়ির পাশেত কৃষি জমি থেকে খোকন সরকার (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। খোকন একই এলাকার দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সকাল ১০ টা'র দিকে হাতে কাঁচি দা নিয়ে ভুট্টা ক্ষেতে ঘাস কাটার কথা বলে বেরিয়ে যান খোকন সরকার। পরে আনুমানিক সকাল ১১ টা'র দিকে ঘটনাস্থলের পাশে প্রতিবেশী এক মহিলা রান্নার জন্য গাছের শুকনো পাতা কুড়িয়ে আনতে গেলে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এদিকে সেদিন খবর পেয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার এস, এম সিরাজুল হুদা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং পিবিআই ও সিআইডি'র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত্যুর একমাস পেরিয়ে গেলেও খোকনের মৃত্যুর রহস্য উন্মোচন এবং আসামী ধরতে না পারায় খোকনের বাবা ক্ষোভ প্রকাশ করে জানায়, পুলিশ সেদিনের পর থেকে একাধিকবার আমার সাথে যোগাযোগ করেছে, ঘটনাস্থলে এসেছে। কিন্তু এখনো কোন সুরাহা হয়নি ঘটনার।
তদন্তের দায়িত্বে থাকা দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) র›জু আহমেদ জানায়, তদন্ত চলমান আছে তবে এই ঘটনায় এখনো বিশ্বাসযোগ্য ক্লু পাওয়া যায়নি। প্রতিটি দৃষ্টিকোণ থেকে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখনো কাউকে আটক করা হয়নি।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা বলেন, রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলমান আছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট এখনো আসেনি। রিপোর্টগুলো পেলে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবো।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার