পাবিপ্রবিতে পিপিআর বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮ বিষয়ে তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার শুরু হয়েছে। উদ্বোধনী কর্মশালায় রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।
রিসোর্স পারসন হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিকরুল ইসলাম উপস্থিতসহ কোর্স পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম গোলজার হোসেন এবং সহকারী কোর্স পরিচালক হিসেবে আছেন উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধনী কর্মশালায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন বলেন, সরকারি নিয়ম-কানুন অনুসারে আমাদের ক্রয় সংক্রান্ত বিষয়গুলো সম্পন্ন করতে হয়। এই প্রশিক্ষণ হতে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে ক্রয় সংক্রান্ত ধারণাগুলো জেনে নেয়া এবং সেভাবে কাজে লাগাতে হবে। আর্থিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। বাজেটের প্রতিটি অর্থ বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাস্তবায়ন এবং সেইসাথে প্রতিটি কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করতে হবে।
তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ এবং কর্মকর্তাসহ ২৫ জন অংশগ্রহণ করছেন। সকাল দশটায় শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত এ কর্মশালা চলবে। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত