ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় শালীশের নামে নারীসহ তিনজনকে আটকের অভিযোগ সাদাত চেয়ারম্যানের বিরুদ্ধে


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৪৮
লাললমনিরহাটের হাতীবান্ধায় শালিশের নামে ২ নারীসহ তিনজনকে গ্রাম্য পুলিশ দিয়ে এক বাড়ীতে আটক করে রাখার অভিযোগ উঠেছে পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাতের বিরুদ্ধে।
 
জানাগেছে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার এ রির্পোট লেখা পর্যন্ত তাদেরকে পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের জুলহাসের বাড়িতে আটক রাখা হয়েছে।আটককৃতরা হলেন ওই এলাকার জাহেদুল ইসলাম ও তার স্ত্রী।  সঙ্গে প্রতিবেশী এক  নারী রয়েছেন। আটককৃত জাহেদুল ইসলামের স্ত্রী বলেন, আমার স্বামীসহ আমাকে গতকাল সোমবার রাত ১১টার দিকে শালীশের কথা বলে জুলহাস নামক এক ব্যক্তির বাড়ীতে চৌকিদার দিয়ে আটক রেখেছে চেয়ারম্যান। আমার ছেলে নূরনবীকে অন্য এক নারীর সঙ্গে প্রেম সংক্রান্ত সম্পর্ক রয়েছে বলে দাবী করে আমাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে দু'দিন ধরে আটক রেখেছে। তবে আটক নারী  যুবক নূরনবীর সঙ্গে প্রেম সংঘটিত সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, চেয়ারম্যান আমাকে কাল রাতে মারডাং ও অকাট্য ভাষায় গালিগালাজ করেছে। ওই ছেলের সঙ্গে আমার কোন প্রেমের সম্পর্ক নেই। সে আমার প্রতিবেশী দেবর। আমাকে দুর্নাম দিয়ে সংসার ভাঙ্গার চেস্টা চালানো হচ্ছে।  জুলহাস উপজেলার পশ্চিম হলদিবাড়ী গ্রামের এলাহী বকসের ছেলে ।স্থানীয়রা জানায়, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ নূরমোহাম্মদ ও আমিনুর রহমান ইউপি চেয়ারম্যানের নির্দেশে জুলহাসের বাড়ীতে তাদেরকে আটক করে রেখেছে। এ প্রসঙ্গে পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন, আটক নারীর সঙ্গে নূরনবীর অবৈধ সম্পর্ক রয়েছে। এ অভিযোগে ওই নারীর স্বামী ও শশুর তাকে বাড়ী থেকে বের করে দেয়। ফলে আমি ওই নারীকে আটক করে তার পরিবারের লোকজনকে খবর দিয়েছি।  তারা আসলে তাদের নিরাপত্তায় মেয়েটিক দেয়া হবে। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি

চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা

সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু