দেবীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় দিনের মতো কাউন্সিলরদের কর্মবিরতি
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম হাসনায়েনের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কাউন্সিলরগণ। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দাবি বাস্তবায়নের জন্য পৌরসভার ১২ জন কাউন্সিলর স্বাক্ষরিত একটি আবেদন মেয়র আবু বকর সিদ্দীকের নিকট জমা দেন এবং হিসাবরক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন কাউন্সিলরগণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ অফিস থেকে অনিয়মিত ও মাসিক মিটিং আহ্বান না করেই ৩-৪ মাস পরপর পিয়ন দ্বারা রেজুলেশন খাতা প্রেরণ করে কাউন্সিলরদের নিকট থেকে একসাথে কয়েক মাসের মিটিংয়ে উপস্থিতির স্বাক্ষর নেওয়া হয়। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নিয়মিত মিটিং অনুষ্ঠিত না হওয়ায় পৌরসভার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। মাসিক মিটিংয়ের রেজুলেশন ও পৌরসভার আয়-ব্যয়ের হিসাব চাইতে গেলে হিসাবরক্ষক কাউন্সিলরদের সাথে খারাপ আচরণ করেন। আবেদনে কাউন্সিলরগণ উল্লেখ করেন, সম্প্রতি পৌরসভার হাট-বাজারের যে দরপত্র আহ্বান করা হয় সে সম্পর্কেও তারা অবগত নন।
পৌর মেয়র আবু বকর সিদ্দীক লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউন্সিলরদের সাথে হিসাবরক্ষকের কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। অভিযোগ পাওয়ার পর রাতেই কাউন্সিলরদের সাথে আমার কথা হয়েছে। তাদের দাবিগুলো বাস্তবায়নের ব্যাপারে আশ্বস্ত করেছি এবং কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কাউন্সিলর বলেন, মেয়র মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। তবে হিসাবরক্ষককে অপসারণ না করা পর্যন্ত আমরা কর্মবিরতি অব্যাহত রাখব। বুধবার দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মবিরতি পালন করছি।এইদিকে কাউন্সিলরদের কর্মবিরতি ঘোষণার পর থেকে পৌরসভার নাগরিকরা ভোগান্তিতে পড়েছেন। পৌর নাগরিকরা অভিযোগ করেন বিভিন্ন প্রয়োজনে কাউন্সিলরদের স্বাক্ষর প্রয়োজন হলেও তা পাচ্ছেন না। উল্লেখ্য, গোলাম হাছনায়েন ২০১৫ সালের ডিসেম্বরে দেবীগঞ্জ পৌরসভায় হিসাবরক্ষক পদে যোগদান করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত