জুড়ীতে জাতীয় বীমা দিবস পালিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ" এ প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়।
জাতীয় বীমা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জুড়ী শাখা ইনচার্জ মো: আনোয়ার হোসাইন, এজিএম আব্দুল্লাহ ইমন, বিএম নোমান আহমদ, আকমল হোসেন, হাবিবুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জুড়ী শাখা ইনচার্জ, বিষ্ণু চন্দ্র দে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স জুড়ী শাখা ইনচার্জ সাকিল আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীগণ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন