দেবীগঞ্জে বৃহস্পতিবার আঞ্চলিক জেলা ইজতেমা শুরু
জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে পঞ্চগড়ে বৃহস্পতিবার (২মার্চ) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এবারের ইজতেমা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এন এন সরকারি হাইস্কুল মাঠে আয়োজন করেছে জেলা তাবলীগ জামায়াতের মুরব্বিরা।
ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত ১০ দিন যাবত তাবলীগের কয়েকটি জামায়াত শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছে।এতে ৫০ হাজার মানুষ বসে ও ১৫-১৬ হাজার মানুষ শুয়ে থাকতে পারবেন।আগামী শনিবার (৪ মার্চ ) যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা।
ইজতেমায় পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা এবং আরব,তিউনিশিয়া,সুদানসহ কয়েকটি দেশের মুরব্বিরা অংশগ্রহণ করবেন।
জেলার এ ইজতেমার দায়িত্বে থাকা জিম্মাদার জানান, বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন।
ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান,নিরাপত্তার জন্য আমাদের পাঁচটা পার্টি সবসময় মাঠে থাকবেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied