ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফের আগুন কুবির টিলায়


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১-৩-২০২৩ বিকাল ৫:০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিলায় আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যে অবস্থিত টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। বুধবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যবর্তী জায়গা এবং দুই হল সংলগ্ন টিলায় আগুন জ্বলছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের স্টাফদের সাথে মিলে আগুন নিভাতে চেষ্টা করেন। 

সদর দক্ষিন থানার চিউড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, আমরা এসে দেখি আগুন প্রায় নিভে গেছে। এই সিজনে আগুন লাগার ঘটনা বেশি ঘটে থাকে। কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেলেছে সেখান থেকে আগুন লাগতে পারে অথবা ময়লা পুড়ানোর জন্য কেউ আগুন দিয়েছে। এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লেগেছে শুনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি এখানে এসে উপস্থিত হই এবং আমরা নিজেরা আগুন নিভানোর চেষ্টা করি। কে বা কারা আগুন লাগিয়েছ তা আমরা খোঁজ নিবো এবং এর যথাপযুক্ত ব্যবস্থা নিবো।

উল্লেখ্য,গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অভ‍্যন্তরে অবস্থিত লালন চত্বরে সন্ধ্যার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত