ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবির ছাত্র উপদেষ্টা অবরুদ্ধ


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১-৩-২০২৩ বিকাল ৫:৩৬
মানসিক নির্যাতনের শিকার ভুক্তভোগী ছাত্রীকে হলে তুলে দিতে এসে তোপের মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। এসময় সংগীত বিভাগের শিক্ষার্থীরা হল গেটে তালা লাগালে, হলে থাকা পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং ছাত্র উপদেষ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। 
 
আজ বুধবার দুপুর দুইটায় বিশ্বদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে এ ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে সংগীত ও চারুকলা বিভাগের শিক্ষার্থীর হাতে লাঞ্চনার শিকার হন বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক।
 
হল সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে হলে প্রবেশ করেন ছাত্র উপদেষ্টা তারেক নূর। এসময় সংগীত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শায়লা তাসমীনের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাসমীন রিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরে সংগীত বিভাগের শিক্ষার্থীরা হল গেটে তালা লাগিয়ে ছাত্র উপদেষ্টা ও প্রশাসন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।  
 
এ বিষয়ে সংগীত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শায়লা তাসমীন বলেন, এক ছাত্রীকে মানসিক নির্যাতনের ঘটনায় আমার বিভাগের এক ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে পেরে আমি ছাত্র উপদেষ্টাকে কল দেই। তিনি কল ধরেন নি। পরে জানতে পারি তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে আছেন। তখন এ বিষয় তার সাথে কথা বলার জন্য হলে যাই। সেখানে তিনি আমার শিক্ষার্থীদের সামনে আমাকে অপমানজনক কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন 'হু আর ইউ’। এতে আমি অপমানিত বোধ করে ঘটনাস্থল ত্যাগ করি। 
 
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা তারেক নূরের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয় নি।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য