দায়িত্ব পালনকালে জীবনদানকারীদের সম্মানে টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। দায়িত্ব পালনকালে জীবনদানকারী পুলিশ সদস্যদের সম্মানে বুধবার (১মার্চ) সকালে জেলা পুলিশ লাইনস মাঠে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেডে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্য সহ জেলা পুলিশের বিভিন্ন পদের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (ডিআইজি) মোঃ ময়নুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দীন মিয়া , টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ 'সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময় টাঙ্গাইল জেলার পিটিসি, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই, সিআইডি ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ'সহ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।স্মরণসভা শেষে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী টাঙ্গাইলের ৯১ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যেকোন দ্বায়িত্ব ও জাতীয় দূর্যোগে এ বাহিনীর সদস্যগণ চরম ধৈর্য, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে, তাদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছেন গৌরাবান্নিত।অকৃত্রিম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে টাঙ্গাইল জেলা পুলিশ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত