ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মাথায় ইট পড়ে গুরুতর আহত রাবি শিক্ষার্থী


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২-৩-২০২৩ রাত ৯:২৭
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন শিক্ষার্থী। আজ (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে নগরীর মোন্নাফের মোড়ে এ ঘটনা ঘটে। পরে, সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 
 
সহপাঠীদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের মালিক ছাত্রকে ঘটনাস্থলে কোন সহযোগিতা না করলেও, ঘটনা ধামাচাপা দেয়ার জন্য হাসপাতালে লোক পাঠায়।
 
আহত শিক্ষার্থীর নাম সাদ বিন সানাউল্লাহ্। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। 
 
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সূত্রে জানা যায়, ক্লাস শেষ করে মেসে ফেরার পথে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে কয়েকটি ইট সানাউল্লাহ্ এর মাথা, হাত এবং পায়ের উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে শুয়ে পড়ে। এসময় তার নাক এবং মুখ ফেটে রক্ত পড়তে থাকে। 
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) কর্তব্যরত চিকিৎসক বলেন, সাদের হাতের রেডিয়াস (কবজি থেকে কনুইয়ের মধ্যবর্তী হাঁড়) ভেঙে গিয়েছে। এছাড়া রোগীর অবস্থা আশঙ্কাজনক, সিটিস্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত তেমন কিছু বলা যাচ্ছে না।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আমরা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছি। পুলিশকে এ বিষয়ে জানিয়েছি। আমাদের যা কিছু করা দরকার, আমরা সবকিছুই করবো। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য