ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় পৃথকস্থানে বাল্যবিবাহর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা : ৪০ হাজার টাকা জরিমানা


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৩ বিকাল ৭:১২
চুয়াডাঙ্গা  দামুড়হুদায় পৃথকস্থানে বাল্যবিবাহর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে  উজিরপুর ও চিৎলা  গ্রামে বিয়ে বাড়িতে এই মোবাইল কোর্ট পরিচালনা করে বর ও কনে পক্ষের উভয়ের জরিমানা করা হয়।
 
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানাগেছে দামুড়হুদা উপজেলা সদরে উজিরপুর গ্রামে বাল্যবিবাহ সম্পন্ন করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর অধীনে বর- কনে উভয়ের অভিভাবক উজিরপুর গ্রামের মুক্তা খাতুন ও তার স্বামী কামাল উদ্দিন কে ১০ হাজার এবং একই গ্রামের জেসমিন খাতুন ও তার স্বামী জসিম উদ্দিনকে ১০ হাজার, মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে চিৎলা গ্রামে বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে একই আইনে কনের অভিভাবকক চিৎলা গ্রামের সুকজান খাতুন ও তার স্বামী আজিবার আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় তিনি বাল্য বিবাহের কুফল সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে তিনি বলেন বাল্যবিবাহকে সবাই না বলুন। রাষ্ট্রীয়ভাবে বাল্যবিবাহ দেওয়া অপরাধ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার