ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:১২

সাতক্ষীরার শ্যামনগরে উঁচু গাছ থেকে পড়ে জামির গাজী ওরফে ধোনা গাজী (৫০) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপালপুর গ্রামে গাছ কাটার সময় অসাবধান বশত পা ফসকে নিচে পড়ে গুরত্বর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান মৃত ঘোষনা করেন। তিনি উপজেলা মাহমুদ গ্রামে মৃত জহির উদ্দীন গাজীর পুত্র। তিনি বিভিন্ন এলাকায় গাছ কিনে তা নিজে কেটে স্থানীয় বাজারে ও সমিলে বিক্রয় করতো বলে জানাযায়। পূর্বে তার পিতা একইভাবে গাছ থেকে পড়ে মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানাযায়। শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত