আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা : প্রধান বিচারপতি
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আয়োজনে আজ সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি ভবন চত্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, তিনি বলেন এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, এদেশটা আমাদের, আমরা সবাই বাঙ্গালি জাতি, এখানে শ্রেনী বৈষম্য রাখা যাবে না, সবার জন্য আইন সমান, এদেশের সকল নাগরিক যেন বিচার বিভাগ থেকে ন্যায় বিচার পায়, সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে যাবতীয় বিচারকি কার্যক্রম অনলাইন ভিত্তিক নেওয়ার জন্য জোরপ্রচেষ্টা অভ্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা জেলার কথা স্বরণ করে তিনি বলেন এই আদালত চত্ত্বরের প্রতিটি জায়গায় আমার অনেক স্মৃতি রয়েছে, বিশেষ করে প্রয়াত আইনজীবী ও সাবেক মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ ইউনুস আলী, এ্যাডঃ আঃ ছাত্তার সাহেবের কথা স্বরণ করেন,ও তাদের অবদানের কথা তুলে ধরেন, এবং বর্তমান জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ আবু তালেবকে দেখে বলেন একজন ছাত্রনেতা থেকে ইউপি সদস্য ছিল সেখান থেকে আজকে সে আইনজীবী এটা একটা অনুপ্রেরনা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আলহাজ্ব সেলিম উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে পৌছালে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এরপর পবিত্র কোরআন তেলায়ত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আপিল বিভাগ সুপ্রীম কোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য কে এম হাফিজুল আলম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি জিয়া হায়দার,জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম খাঁন, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুসরাত জেরিন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ - আল মামুন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমনান শিশির। সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রীম ও হাই কোর্টের বিজ্ঞ রেজিস্ট্রার মুন্সি মোঃ মশিয়ার রহমান, আপিল বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রার (বিচার) এসকে. এম তোফায়েল হাসান, একান্ত সচিব আরিফুল ইসলাম। এসময় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন রাখেন জজ কোর্টের জিপি এ্যাডঃ আশরাফুল আলম খোকন, ভিপি এ্যাডঃ রফিকুল আলম রান্টু, পি.পি এ্যাডঃ বেলাল হোসেন, সিনিয়র এ্যাডঃ আঃ সামাদ, আঃ রশিদ মোল্লা, ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বার ও আইনজীবী সমিতির সদস্য ও জেলা জজ কোর্টের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। মতবিনিময় সভার আগে প্রধান বিচারপতি সকাল ৯টায় আদালত ভবন চত্তরে বিচার প্রার্থীদের আলাদাভাবে বসার জায়গা ''ন্যায়কুন্জ" উদ্বোধন ও বৃক্ষরোপন করেন। এবং সকাল ১০ টায় আদলত ভবনের কনফারেন্সরুমে জজ কোটের বিচারক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সেমিনারে অংশ করেন। অনুষ্ঠানটির সঞ্চলনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ ফজলে রাব্বি সাগর।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত