ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে শিয়ালের কামড়ে শিশুসহ ৩ জন আহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৪-৩-২০২৩ রাত ৮:৫৮
লালমনিরহাটের কালীগঞ্জে শিয়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তবে শিয়ালের কামড়ে আঘাতপ্রাপ্ত শিশু সুমনা খাতুনকে(৩) কে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাটের সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
শনিবার(৪ মার্চ) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানাগেছে, কাকিনা কাজীরহাট বাজারের দক্ষিণ পার্শ্বে রেললাইনের পাশে শরবত আলীর কন্যা ছনিয়া খাতুন (৬) সকালে নিজ বাড়ির রান্না ঘরের সামনে বসে খেলাধুলায় মগ্ন ছিল। হঠাৎ করেই বাড়ির পিছন দিয়ে একটি শেয়াল অতর্কিত ভাবে মেয়েটির উপর হামলা করে এবং তার মাথায় কামড় দিলে কয়েক জায়গায় ক্ষত হয়।মেয়েটির আর্তচিৎকারে অভিভাবকরা এগিয়ে আসায় শিয়ালটি পালিয়ে যায়। একই এলাকার কৃষক শফিয়ার রহমান (৬০)ভুট্টা ক্ষেতে কাজে মগ্ন থাকায় পিছন থেকে অন্য একটি শিয়ালের আক্রমণ করে এবং পায়ে কামড় দেয়।
 
এর কিছুক্ষণ পরেই রেললাইনের উত্তর প্বার্শে সোহেল রানার মেয়ে সুমনা খাতুন (৩) নিজ বাড়ির আঙ্গিনায় খেলারত থাকলে বাড়ির পিছন দিয়ে শিয়াল এসে অতর্কিত ভাবে তাকেও হামলা করে এবং তার নাক ও চোখের উপরে ও নিচে কামড় দেয়। বাড়ির লোকজন মেয়েটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করেন।
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জান্নাতি ফাতেমা জানান, শিয়ালের কামড়ে আহত শিশুটির অবস্থা তেমন ভালো ছিল না, চোখের উপরের কিছু অংশ ছিড়ে গিয়েছে। শিশু সুমনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
 
গত কয়েকদিন থেকে উপজেলার ঐ এলাকায় শিয়ালের উৎপাত বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা গবাদিপশুনিয়ে আতংকে রয়েছেন বলেও জানিয়েছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার