ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৪-৩-২০২৩ রাত ৯:১
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে হাফিজুর রহমান শুভ (৩০) নামে এক পল্লী বিদ্যুৎ লাইনম্যান এর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ঘাটপার পশ্চিম পাড়ে পল্লী বিদ্যুতের খুঁটিতেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান শুভ পার্শ্ববর্তি নীলফামারী জেলার সদর উপজেলার পঞ্চপুকুর ঝাড়পাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, আমরা সকাল লাইন ঠিক করতে দেখেছি। কাজ শেষে হওয়ার একটু আগেই দেখি বিদ্যুৎ এসেছে। আমরা দায়িত্বপ্রাপ্ত লোককে বলি যে বিদ্যুৎ এসেছে। তিনি বলেন যে কোন সমস্যা নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গেই খুঁটিতে দুইজনের মধ্যে একজনকে বিদ্যুৎ চুষে নেয়। 
 
জানা যায়, সেই বিদ্যুৎ ঠিক করতে নিহত হাফিজুর ও রফিকুল লাইনম্যান। কাজ শেষ হয়ে না নামতেই বিদ্যুৎ অফিসে সহ-ইঞ্জিনিয়ার কাজ শেষ হয়েছে বলে জানান। পরে বীরগঞ্জ অফিস থেকে সংযোগ দিলে বিদ্যুতায়িত হয়ে নিচে পরে যান নিহত হাফিজুর। সেখানে হাফিজুর মারা গেলও ভাগ্য পরিক্রমায় রফিকুল বেঁচে যান। তিনি বর্তমানে অসুস্থ। বাড়িতে চিকিৎসাধীন আছেন।
 
পরে স্থানীয় জনগণ উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তবে সংযোগ দিয়েছেন কিনা এ বিষয়ে কথা বলতে চাইলে জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক কথা বলতে রাজি হননি।
 
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম সাইফুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ লাইনম্যান মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠন করা হবে।
 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে এসেছি। সুষ্ঠু তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় সুরতাহাল করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা