ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে মাগুরা জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ৪-৩-২০২৩ রাত ১০:৫
রাজশাহীতে মাগুরা জেলা সমিতির নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৪ মার্চ ) নগরীর সীমান্তে অবকাশ রিসোর্টে বিভিন্ন আয়োজন করে মাগুরা জেলা সমিতি।
 
এদিন মাগুরা জেলা সমিতি থেকে রাজশাহী বিশবিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং রাজশাহী মেডিকেল ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে উক্ত প্রতিষ্ঠানগুলো থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 
 
অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, আমাদের মাগুরা থেকে যারা রাজশাহীতে শিক্ষার জন্য আসে তারা যেনো একটা জায়গা পায়, অভিভাবক পায় সেই কাজ এই জেলা সমিতি করে। আমরা যখন পড়ালেখা করেছি তখন জেলা সমিতি বলে কিছু ছিলো না কিন্তু নবীনরা সেটা পাচ্ছে । বিদায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেকেই কিছুদিন হতাশায় ভুগবেন৷ তবে হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান সফল অবশ্যই হবেন। শিক্ষার্থীদের তিনি আরও বলেন, যদি কারও আর্থিক সংকট পড়েন আমার সাথে যোগাযোগ করবেন আমি তাকে সাহায্যের চেষ্টা করবো।
 
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. হারুনুর রশীদ, রাবির ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মীর মোকাদ্দেস আলী। 
 
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন রাজশাহী কৃষি ব্যাংকের উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা ও ব্যবস্থাপক জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ মানিক। এসময় জেলার দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য