টাঙ্গাইলে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) সকালে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিওদের নিয়ন্ত্রণকারী দপ্তর মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্। সোসিও ইকোনমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন সেবা টাওয়ারের প্রধান কার্যালয় টাঙ্গাইলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহমেদ লিটন। এ সময় উপস্থিত ছিলেন এমআরএ এর পরিচালক নুর আলম মেহেদী, মুহাম্মদ মাজেদুল হক, জিনাত আমান বন্যা, উপ পরিচালক মোঃ ফরিদুল হক, সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি'সহ সকলকে ফুল দিয়ে বরণ করেন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সেবা সংস্থার পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাগন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ৫ জন দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিণ ও দ্ইুজন উপকারভোগীর মাঝে ২টি ভ্যান গাড়ী বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সেবা সংস্থার পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান মল্লিক, পরিচালক (কার্যক্রম) মোঃ শাহিনুর ইসলাম, পরিচালক (অর্থ) মোঃ মনিরুল হক, উপ-পরিচালক তাপস সরকার ও মোঃ আবু হেলাল মোস্তফা জামান।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি