ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

গবিতে নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে শিক্ষার্থীদের শুভেচ্ছা


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৩ রাত ৮:৪৮
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রাজনীতি ও প্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. মো. আলী আজম খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়ে বরণ করে নিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
 
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিভাগীয় ক্লাসরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
বিভাগের শিক্ষার্থী রিয়াদ হোসেন রিকু বলেন, 'স্যার চেয়ারম্যান হওয়াতে বিভাগের শিক্ষার্থীদের মাঝে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি শিক্ষার্থীবান্ধব শিক্ষক। আমরা আশা করি, স্যার চেয়ারম্যান হিসেবে আসাতে শিক্ষার্থীদের কাঙ্খিত চাওয়া বা প্রত্যাশাগুলো পূর্ণ হবে।'
 
ড. মো. আলী আজম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আমাদের সবার উচিৎ বর্তমান সময়টা যেন সৎভাবে ব্যবহার করতে পারি। পড়াশোনার প্রতি অধিক মনোযোগ দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দিকেও মন দিতে হবে, যাতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।' এ সময় তিনি শিক্ষার্থীদের তার পক্ষ থেকে সব ধরণের সাহায্যের আশ্বাস দেন। 
 
জানা যায়, ড. মো. আলী আজম ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি গবির রাজনীতি ও প্রশাসন বিভাগে সিনিয়র প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি করেন। পরবর্তীতে তিনি ডেমরা ল' কলেজে (ঢাকা) দীর্ঘদিন প্রভাষক হিসেবে ছিলেন। এরপর একই পেশায় দীর্ঘ ৫ বছর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কর্মরত ছিলেন তিনি।
 
প্রসঙ্গত,  বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর গত ১ মার্চ দায়িত্ব গ্রহণ করেন ড. মো. আলী আজম খান।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন