ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

থিতু হয়েও ফিরলেন শান্ত, আশা দেখাচ্ছেন মুশফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ২:৫৫

ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখলেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার দিনে অবশ্য ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি শান্ত। ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার। 

আউট হওয়ার আগে আরেক অভিজ্ঞ সেনানী মুশফিকের সঙ্গে ৯৮ রানের দুর্দান্ত এক পার্টনারশীপ গড়েছিলেন। এদিকে, শান্ত আউট হয়ে ফিরে যাওয়ার দুই বল পর ফিফটি পেয়েছেন মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৩তম ফিফটি। সাত ইনিংস পর ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন তিনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৪ বল মোকাবিলায় ৬৭ রানে ব্যাট করছেন মুশফিক। ব্যক্তিগত ১২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার। 

এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের