আশুলিয়ার শ্রীপুরে নতুন রাস্তা পেয়ে জনগণের স্বস্তি প্রকাশ
আশুলিয়ার শ্রীপুরের জনগণ নতুন রাস্তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। এলাকার শমসের নীট ফ্যাশন এর সামনে থেকে শ্রীপুর মুন্সি বাড়ির কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত নতুন আরসিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ মার্চ) অপরাহ্নে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এই রাস্তার উদ্বোধন করেন। র্দীঘ দিন যাবৎ এই এলাকার মানুষ শুধু মাত্র একটি পাকা রাস্তার জন্য ছিলো অবহেলিত। চলাচলের ভালো রাস্তা না থাকার কারণে স্থানীয় জনগণের কষ্টের সীমা ছিলোনা শহরের ধার প্রান্তে থেকে তারা এতো দিন ছিলো বস্তিবাসির মতো। তাই তাদের মনের এই কষ্ট দূর করতে শ্রীপুরের অবহেলিত জনগণের জন্য সুন্দর রাস্তা করা। রাস্তার উন্নয়নের অর্থ প্রাপ্তির কথা জানতে চাইলে চেয়ারম্যান সাংবাদিকদের বলেন ইউনিয়ন পরিষদের ১% বরাদ্দ থেকে আরসিসি ঢালাই দ্বারা রাস্তাটি নির্মাণ করা হয়েছে। শ্রীপুরে নতুন এই রাস্তার ব্যয় হয়েছে ৪৩ লাখ ৪১ হাজার ৩শ টাকা। উদ্বোধন শেষে স্থানিয় চেয়ারম্যান বলেন, অবহেলিত এই এলাকায় রাস্তা নির্মাণ হওয়ায় এলাকায় বসবাস কারী মানুষের অনেক কষ্ট দূর হয়েছে। সাংবাদিকদের তিনি আরো জানিয়েছেন স্বর্নিভর ধামসোনা ইউনিয়নের প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ১৫-২০ ভাগ কাজও চলমান আছে। আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন। শ্রীপুরে আরসিসি ঢালাই করা নতুন রাস্তা পেয়ে এলাকাবাসি স্থানীয় চেয়ারম্যানের প্রতি স্বস্তি প্রকাশ করেছে। রাস্তা উদ্বোধনের সময় স্থানীয় ৬ নং ওর্য়াডের মেম্বার মোঃ সাদেক ভূইয়া ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনূস খাঁন সহ দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার