চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়েকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ
চাঁপাইনবাবগঞ্জে ১১ বছর আগের মা-মেয়ে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ান কবির ও মাহবুব আলম।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামীরা কুমাপাড়ার প্রবাসী নাসিরুদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও চার বছরের মেয়ে শিশু নিলাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা। পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। হত্যাকান্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।
মামলা চলাকালীন সময়ে এক আসামীর মৃত্যু হয়। বাকী ৫ আসামীর মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
Link Copied