ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কলারোয়ায় ডাকাত-পুলিশ গোলাগুলি : আহত চার আটক ছয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৩ বিকাল ৫:৩২

 সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ ও ডাকাত সদস্যদের মধ্যে  গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ছয় ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। ৬ মার্চ সোমবার ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে ঘটনাটি  ঘটে। এই সময়ে  অস্ত্র, গুলি ও ডাকাত দলের ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। আটককৃত ডাকাত সদস্যরা  হলেন, যশোরের কোতোয়ালি থানা এলাকার মিজান (৪৭), একই এলাকার সাইদুল ইসলাম (৬০), শার্শা উপজেলার বসন্তপুর  এলাকার আবুল কালাম (৫৫), আব্দুল্লাহ (৩০), ঝিকরগাছা উপজেলার  হাজিরআলী গ্রামের হুমায়ন কবির (৩৭)ও সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া এলাকার সাইদুর জামান (২৮)। এদিকে আহত পুলিশ সদস্যরা হলেন, সাতক্ষীরা সদর ও কলারোয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা ওসি নাসিরউদ্দীন মৃধা, এএসআই আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ভোর রাতে একটি  ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরা গামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে  অভিযান চালায়। এসময়  প্রাইভেটকার আটক করার চেষ্টা  করলে তারা পুলিশের উপর গুলি ছুড়ে।ওই সময়  পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।তিনি  আরো বলেন,ওই সময়  সদর সার্কেল ও কলারোয়া ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়। পরবর্তীতে  গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় ডাকাত সদস্যকে  আটক করা হয়েছে। এরপর   তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন ।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি