ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পাথরঘাটায় যুব উৎসব উদযাপন ও পুরস্কার বিতরণ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-৩-২০২৩ বিকাল ৫:৪৭
বরগুনার পাথরঘাটায় মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও পাথরঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের ছেলে ও মেয়েদের নিয়ে যুব উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার দিনব্যাপী পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে এ যুব উৎসবের উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
 
এর আগে পাথরঘাটায় যুব উৎসব উদযাপন উপলক্ষে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর শতাধিক গ্রুপ সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
 
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু'র সভাপতিত্বে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন,  সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পাথরঘাটা ক্লাস্টার অফিসার প্রশান্ত কুমার কুন্ডু, ক্লাস্টার ফ্যাসিলিটেটর শাবুদ আল ইসলাম রিপন, নার্গিস খানম ও আল মামুন প্রমূখ। 
 
আলোচনা শেষে মৎস্যজীবী সম্প্রদায়ের ছেলেদের ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প ও   মেয়েদের বিস্কুট দৌড় ১০০ মিটার, বালিশ বদল, মার্বেল দৌড়, মিউজিক্যাল চেয়ার হিটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা